ঢাকা মেডিকেলের গোসলখানায় পাওয়া শিশুটি বাঁচালো না
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গোসলখানায় খুঁজে পাওয়া মেয়ে শিশুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।
হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা অবস্থায় রোববার সন্ধ্যা ৭টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের একটি গোসলখানায় কান্না শুনে দরজার আড়ালে সদ্যজাত শিশুটিকে খুঁজে পান রোগী ও স্বজনরা। পরে কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে ২১১ নম্বর ওয়ার্ডের এনআইসিইউতে ভর্তি করে।
বাচ্চু মিয়া বলেন, “শিশুটির অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
