রাজধানীতে বাসার ভেতর যুবকের হাত-পা বাঁধা লাশ
ঢাকার বাসাবো কদমতলা এলাকার একটি বাসা থেকে ২২ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতীকী ছবি
তিনি বলেন, ইয়োগেন এক সময় নটরডেম কলেজের ছাত্র ছিলেন। নিয়মিত ক্লাস পরীক্ষায় উপস্থিত না থকার কারণে তাকে বহিষ্কার করা হয়।
প্রতিবেশী ও বাড়িওয়ালার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা রাশেদ জানান, এক তরুণীকে নিয়ে ভাই-বোন পরিচয় দিয়ে গত ১ ফেব্রুয়ারি কদমতলার ওই বাসার নিচ তলার ফ্ল্যাটটি ভাড়া নেন ইয়োগেন। তবে তারা নিয়মিত ওই বাসায় থাকতেন না। মাঝেমধ্যে আসা যাওয়া করতেন।
“মঙ্গলবার দুপুরের পর দুজন একসঙ্গে বাসায় আসে। রাত ১১টার দিকে ফ্ল্যাটের দরজা খোলা দেখে নিচ তলার আরেক প্রতিবেশী বিষয়টি বাড়িওয়ালাকে জানায়। পরে বাড়িওয়ালা এসে বাসার ভেতরে ইয়োগেনের লাশ পায়।”
রাশেদ হাসান জানান, ইয়োগেনের হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। রাত ১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের স্বজনরা চট্টগ্রামে থাকেন বলে পুলিশ জানতে পেরেছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
