২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরস্বতী পূজা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সরস্বতী পূজা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2019, 04:59 PM

Updated : 18 Aug 2022, 04:50 PM

রোববার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

আসাদুজ্জামান কামাল বলেন, সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

“বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান আলাদা ধর্মীয় বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সকল উৎসব পালন করে থাকে।”