সব টেলিভিশনে ইশারা ভাষা চালুর দাবি
বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দেশের প্রতিটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিবন্ধীদদের জন্য ইশারা ভাষা চালুর দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
ফাইল ছবি
“আমরা সমাজের বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। সেই অংশ হিসেবে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে শ্রবণ প্রতিবন্দিদের জন্য ইশারা ভাষা চালুর দাবি জানাচ্ছি।”
বৈষম্যের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সুলতানা কামাল বলেন, “পাবলিক বিল্ডিংগুলোসহ কোথাও কিন্তু যাদের হাঁটাচলায় সমস্যা আছে, কিংবা সিঁড়ি বেয়ে উঠতে সমস্যা আছে তাদের জন্য কিন্তু তেমন কোনো ব্যবস্থা রাখা হয় না। লিফট এবং টয়লেটের মতো কাঠামোগত সুবিধা প্রতিবন্ধী মানুষদের জন্য তৈরি হয় করা না।”
তিনি বলেন, “নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই যেসব সুযোগ সুবিধা দাবি করি, সেগুলো কিন্তু সাধারণ পাবলিকের জন্য তৈরি হয়। এইগুলো সুবিধার ন্যায্য দাবিদার কিন্তু এই যে যারা শারীরিকভাবে আংশিক সক্ষম। তাদের কথা চিন্তা করেও কিন্তু এই বিল্ডিংগুলো তৈরি করা উচিৎ।”
সুলতানা কামাল বলেন, “বাংলাদেশের জন্মের পর সবচেয়ে বড় কথা ছিল যে- কোনো মানুষের প্রতি কোনোরকম বৈষম্য করা হবে না। সেই নীতিতে আমি যদি বিশ্বাসী থাকি, আজকে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে ক্ষমতায় আরোহন করেছেন কিংবা ক্ষমতায় থেকে গেলেন, তাদের মূল দায়বদ্ধতা হল এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা শক্ত করা এবং যার যে বিষয়ে কষ্ট আছে তার জন্য দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, ইনস্টিটিউট অব ওয়েল বিংয়ের সভাপতি দেবরা ইফরইমসন, সচেতন সমাজ সেবার সভাপতি ইভান আহমেদ কথা।
