২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীর সঙ্গে বৈঠক করবেন মোমেন

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে যাওয়া এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবিদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2019, 01:16 AM

Updated : 10 Oct 2022, 08:55 PM

দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে বুধবার রাতে নয়া দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনার সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

শুক্রবারের এই বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোমেন, ভারতের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

তার আগের দিনই মোমেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী পৌঁছনোর পর নয়া দিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিক্রম ডোরাস্বামী, ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

তিন দিনের এই সফরে মোমেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন।