২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন ও মোতালেব প্লাজায় র‌্যাবের অভিযান

রাজধানীর ইস্টার্ন প্লাজা ও মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে প্রায় সাতশ অবৈধ মোবাইল সেট জব্দ করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 01:59 AM

Updated : 18 Aug 2022, 04:47 PM

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বুধবারের এই অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশপাশি ১৯ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

নকল মোবাইল ফোন কেনাবেচা করার আভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, ইস্টার্ন প্লাজায় ১১টি দোকান এবং মোতালেব প্লাজায় ১টি দোকানে অভিযান চালানো হয়। মোতালেব প্লাজার একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।
জব্দ মোবাইলের মধ্যে আইফোন, স্যামসাং, এইচটিসি, হুয়াওয়ে, শাওমি ব্যান্ডের সেট রয়েছে জানিয়ে সারওয়ার বলেন, “এগুলোর আইএমইআই নাম্বার নাই বা একই নাম্বার একাধিক মোবাইলে আছে, আবার কিছু মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করেছে।”