২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-সাংবাদিক সম্পর্ক এখন চমৎকার: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগে তুচ্ছ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে পুলিশের মনোমালিন্য হলেও এখন আর তা হয় না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 06:35 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

এখন এই দুই পেশাজীবীদের মধ্যে ‘চমৎকার’ সম্পর্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন ডিএমপি কমিশনার।

সাংবাদিকতা পেশায় আমূল পরিবর্তন এসেছে মন্তব্য করে আছাদুজ্জামান মিয়া বলেন, “হলুদ সাংবাদিকতা এখন জাদুঘরে। নবীন, কর্মঠ ও শিক্ষিত তরুণরা সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন, যা আমাদের সাংবাদিকতা পেশার জন্য ভালো দিক। আমাদের অনেক আন্তর্জাতিক মানের ভালো সাংবাদিক রয়েছে।”

যে কোনো পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজের কাজ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, “সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক চোরাচালান নির্মূল করাই এখন প্রধান চ্যালেঞ্জ।”

অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী,  মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, উপ-কমিশনার মো. মাসুদুর রহমান ও ক্র্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।