২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর দুই ব্যাটালিয়নের নেতৃত্বে নারী

বাংলাদেশ সেনাবাহিনীতে চারজন মহিলা সেনা কর্মকর্তা এই প্রথম  আর্টিলারি এবং ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 10:59 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে এক অনুঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পদোন্নতি প্রাপ্ত দীর্ঘমেয়াদী কোর্সের চারজন নারী কর্মকর্তাকে লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত এই নারীরা হলেন সানজিদা হোসেন (আর্টিলারি), সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), ফারহানা আফরীন (আর্টিলারি) এবং সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “মহিলা সেনা কর্মকর্তার এই পদোন্নতি এবং নিয়োগের ক্ষেত্রে আরেকটি অধ্যায়ের সূচনা হল।”

২০০০ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী কর্মকর্তা নিয়োগ হচ্ছে।