২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোমেনকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নতুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2019, 04:56 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

আগামীতে দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।