আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা গঠনের পর চারটি মন্ত্রিসভা কমিটি নতুন করে করেছে সরকার।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বরাবরের মত পদাধিকার বলে একনেকের চেয়ারপাসন হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাহী পরিষদে বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অর্থমন্ত্রী মুস্তফা কামাল আছেন আহ্বায়ক হিসেবে।
গত সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই দুটি মন্ত্রিসভা কমিটিতে আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
