২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী নওশাবার বিরুদ্ধে প্রতিবেদন পিছিয়েছে

গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2019, 01:22 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন নতুন করে দিন ঠিক করে দেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে গতবছর ৪ অগাস্ট গ্রেপ্তার হন অভিনেত্রী নওশাবা।

ওইদিন আন্দোলনের মধ্যে ঢাকার জিগাতলায় সংঘর্ষ বাঁধলে ফেইসবুকে লাইভে এসে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার ‘খবর’ দেন নওশাবা, যা পরে গুজব প্রমাণিত হয়।

র‌্যাব ওই দিনই নওশাবাকে আটক করে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে। ওই মামলায় দুই দফায় মোট ৬ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয়।

পরে কোরবানির ঈদের আগে জামিনে মুক্তি পান নওশাবা।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীকে নওশাবার ‘ধন্যবাদ’