শেখ হাসিনাকে তরুণ গগৈর ফোন
চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রায় ৬ মিনিট কথা বলেন আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি তরুণ গগৈ।
প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে শিগগিরই তা রক্ষার প্রতিশ্রুতি দিন তরুণ গগৈ।
টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্রনেতা অভিনন্দন জানাচ্ছেন।
ভারতের প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিরোধী দল কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধীও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
