২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একান্ত সচিব পেলেন মন্ত্রিসভার সদস্যরা

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 02:11 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার দুটি আদেশে উপসচিব পদমর্যাদার ৪৫ জন এবং জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

সেখানে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যতদিন পদে থাকবেন, অথবা যতদিন তারা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখতে চাইবেন, ততদিন এ নিয়োগ আদেশ বহাল থাকবে।

সাধারণত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দ অনুযায়ী তাদের পিএস নিয়োগ দেয় সরকার। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই পিএস ঠিক করে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।

পুরনো খবর:

৪৭ সদস্যের মন্ত্রিসভা
মন্ত্রিসভার ২৭ জনই নতুন