বিজয়নগরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর বিজয়নগরে ১৬তলা ভবন মাহতাব সেন্টারের অষ্টম তলায় অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার পর তাদের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
পল্টন থানার ওসি মো. মাহমুদ জানান, অষ্টম তলায় আনিসুর রহমান নামের একজন আইনজীবীর অফিস। ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না। আগুনে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
