২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের নিয়ে ঢাকার দেয়াল পরিষ্কার, চিত্র আঁকলেন আতিক

পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাস্তার পাশের দেয়াল পরিষ্কার ও তাতে আল্পনা আঁকার কর্মসূচি শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 09:27 PM

Updated : 10 Oct 2022, 08:48 PM

‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ স্লোগান নিয়ে গার্মেন্ট ব্যবসায়ী আতিকুল বৃহস্পতিবার বনানীতে এ কর্মসূচি উদ্বোধন করেন, যেখানে চিত্রশিল্পী মনিরুজ্জামানের সঙ্গে দেয়ালে আলপনা আঁকেন অভিনেতা ও অভিনেত্রীরা।

বনানীতে সড়কের পাশের দেয়াল পরিষ্কার করেন আতিকুল ইসলাম ও তার সঙ্গীরা। পরে বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডের সড়কের পাশের দেয়ালে আঁকা হয় বিভিন্ন চিত্র। দেয়ালে নতুন রঙ করে তাতে আল্পনা এঁকে দেন আতিকুলও। তুলির আঁচড়ে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলেন তারকারা। 

Image
পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তুলির আঁচড়ে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তুলির আঁচড়ে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

আতিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ‘আতিক ফর বাংলাদেশ’ এবং ‘আই অ্যাম বাংলাদেশ’ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

এর আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরো এলাকার দেয়াল পরিচ্ছন্ন করে সেগুলো চিত্রিত করে দেওয়া হবে।

আতিকুল ইসলাম বলেন, “আমরা আমাদের শহরকে ভালোবাসব এবং একে ভালো রাখব। এজন্য আমাদের সবাইকে মানসিকতায় পরিবর্তন ঘটাতে হবে। নতুন বছরে এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।”

Image
বনানীতে সড়কের পাশের দেয়াল পরিষ্কার করছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও তার সঙ্গীরা। আতিক ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলেন, তবে ওই নির্বাচন হয়নি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বনানীতে সড়কের পাশের দেয়াল পরিষ্কার করছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও তার সঙ্গীরা। আতিক ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলেন, তবে ওই নির্বাচন হয়নি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

শহর পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব নগরবাসীর মন্তব্য করে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল বলেন, তার এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে।

কর্মসূচির শুরু বনানী-গুলশান থেকে হলেও প্রতিটি নির্বাচনী এলাকার সাংসদদের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Image
‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডের সড়কের পাশের দেয়ালে আঁকা হচ্ছে বিভিন্ন চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডের সড়কের পাশের দেয়ালে আঁকা হচ্ছে বিভিন্ন চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতিকুল ইসলামের উদ্যোগে নিজের সমর্থন জানান এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

“তিনি মেয়র হলে যে ভালো কাজ করবেন তার প্রতিচ্ছবি আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। আমরা শহরকে পরিচ্ছন্ন করব। একইসঙ্গে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন করতে আমরা কাজ করব,” বলেন তিনি।

Image
‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডের সড়কের পাশের দেয়ালে আঁকা হচ্ছে বিভিন্ন চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডের সড়কের পাশের দেয়ালে আঁকা হচ্ছে বিভিন্ন চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনের জন্য গত বছর জানুয়ারিতে তফসিল ঘোষণা হয়। সে সময় আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তবে পরে আদালতের আদেশে আটকে গেছে ওই নির্বাচন।

ঢাকার দেয়াল পরিষ্কারের আতিকুল ইসলামের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মাহফুজ, অভিনেত্রী তানভীন সুইটি ও বিজরী বরকতউল্লাহসহ বেশ কয়েকজন।

Image
বনানীতে বৃহস্পতিবার ‘পরিচ্ছন্ন নগর চাই নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মনিরুজ্জামানের সঙ্গে দেয়ালে আলপনা আঁকছেন অভিনেতা ও অভিনেত্রীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বনানীতে বৃহস্পতিবার ‘পরিচ্ছন্ন নগর চাই নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মনিরুজ্জামানের সঙ্গে দেয়ালে আলপনা আঁকছেন অভিনেতা ও অভিনেত্রীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

রিয়াজ বলেন, “বাংলা চলচ্চিত্রের একজন গীতিকার বলেছিলেন, বাংলাদেশের প্রতিটা দেয়ালে ত্রিশ লাখ শহীদের রক্ত লেগে আছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে যার যার দেয়াল পরিচ্ছন্ন রাখি। যদি পরিচ্ছন্ন না রাখি তাহলে যেন নোংরা না করি।”

এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অভিনেতা মাহফুজ বলেন, “সব ভালোর পেছনে শিল্পীরা আছেন। নতুন সোনার বাংলা গড়ার ক্ষেত্রেও শিল্পীরা থাকবেন। সুন্দর সব কিছুর সঙ্গে শিল্পীরা আছেন, থাকবেন।”

Image
পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তুলির আঁচড়ে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তুলির আঁচড়ে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

সব কিছুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে না থেকে নিজেদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান অভিনেত্রী সুইটি।

তিনি বলেন, “আমরা কেন শুধু প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকব? নিজ নিজ ক্ষেত্রে সবাই তাদের দায়িত্বটুকু পালন করলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা যাবে।”