২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

টঙ্গীতে গত ১ ডিসেম্বর জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 12:23 AM

Updated : 18 Aug 2022, 04:38 PM

বুধবার রাতে মারা যান বেল্লাল হোসেন (৫৫) নামে ওই ব্যক্তি। তিনি সংঘর্ষের পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোয়াখালী জেলার বেল্লাল হোসেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।”

তাবলিগের ওই সংঘর্ষে একজন সেদিনই নিহত হয়েছিলেন।