জাতির জনকের প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দলের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন।
বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী জেলখানায় হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
