মন্ত্রিপরিষদ সচিবের মা মারা গেছেন
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের মা আলমাস খাতুন মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় কক্সবাজারে তিনি মারা যান বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
আলমাস খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
