২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরের একটি রাবার কারখানায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

নিহতের নাম নাসির (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে নুরে আলম নামের কারখানায় কম্প্রেসার বিস্ফোরিত হলে কর্মরত তিন শ্রমিক আহত হন।

“তাদেরকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।”

আহত দুই শ্রমিক মোফাজ্জল (২৫) ও বাবুলের (৫০) চিকিৎসা চলছে।