২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: পাসের হারে বরিশাল, জিপিএতে শীর্ষে ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডে এবারও বরিশালে পাসের হার সবচেয়ে বেশি; সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 02:23 PM

Updated : 08 Apr 2022, 07:32 PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ; এবং সিলেট বোর্ডে সবচেয়ে কম ৭৯ দশমিক ৮৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কোথায় কেমন ফলাফল

পাসের হার (%)

জিপিএ-৫

বোর্ড

পাসের হার (%)

জিপিএ-৫

২০১৭

২০১৭

 

২০১৮

২০১৮

৮১.৬৬

৭৬,৮৪৮

ঢাকা বোর্ড

৮৩.১৯

২২,৩৩৪

৯৫.৫৪

৩৭,৬৩৩

রাজশাহী

৯৪.৫৭

১৪,৬৩৮

৬২.৮৩

৮,৮৭৫

কুমিল্লা

৮৬.৯৯

৩,৭৪২

৮৩.৪২

১৪,৬১২

যশোর

৮৪.৬১

৭,২৫৬

৮১.১৭

১০,৩১৫

চট্টগ্রাম

৮১.৫২

৫,২৩১

৯৬.৩২

৮,৪৩১

বরিশাল

৯৭.০৫

৪,৯০৬

৮৯.৪১

৭,৬২১

সিলেট

৭৯.৮২

১,৬৯৮

৮৮.৩৮

২০,০৬২

দিনাজপুর

৮১.৬৩

৬,৩০৩

৮৬.৮০

৭,২৩১

মাদ্রাসা বোর্ড

৮৯.০৪

১,৯৮৭

৮৩.৬৫

১,৯১,৬২৮

মোট

৮৫.৮৩

৬৮,০৯৫

ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ২২ হাজার ৩৩৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৮৭ জন।