২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল মজুমদারের প্রচার কেন্দ্রে হামলা: গ্রেপ্তার ১০ জন রিমান্ডে

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের প্রচারকেন্দ্রে হামলার অভিযোগে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদলত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 12:15 AM

Updated : 08 Apr 2022, 07:31 PM

আসামিরা হলেন- আনোয়ার হোসেন, আহসান উল্লাহ, গোলাম রব্বানী, রওনক হোসেন, মিজানুর রহমান, মো. হাসান, জহিরুল ইসলাম, আমির হামজা, ফিরোজ আহম্মেদ ও ইছাহাক।

তারা সবাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে।

ঢাকার মিরপুরের ওই আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

গত মঙ্গলবার রাতে মিরপুরের ৬০ ফুট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলা হয়।  এ ঘটনায় ঢাকা মহানগর (উত্তর) তাঁতী লীগের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।

ওই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে বুধবার ঢাকার হাকিম আদালতে নিয়ে  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুর রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এক দিন রিমান্ডের আদেশ দেন।

আসামিদের পক্ষে জামিন চাওয়া হলেও তা নাকচ করেন হাকিম।