বনানীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকার বনানীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রাকিব (২৬) ছাত্রলীগের স্থানীয় নেতা বলে পুলিশ জানিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলেও বাঁচানো যায়নি।
রাকিবের সঙ্গে নুর ইসলাম নামে একজনও আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান অলিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ সেখানে গেছে।”
খুনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
