২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ারের তথ্যকেন্দ্র ঢাকায়

চিকিৎসার জন্য ভিসাসহ নানা ধরনের সেবাদাতা প্রতিষ্ঠান মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বাংলাদেশে একটি তথ্যকেন্দ্র চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 11:57 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

শনিবার ঢাকার বনানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া হেলথ কেয়ার সার্ভিসের সিইও ও বাংলাদেশে কেপিজের প্রতিনিধি ডা. শংকর চন্দ্র পোদ্দার বলেন, এখানে প্রাথমিকভাবে বিনা পয়সায় সব ধরনের তথ্য সরবরাহ করা হবে। তাছাড়া মেডিকেল ভিসা, ভিসা অ্যাপোয়েন্টমেন্টসহ সব ধরনের সুবিধা সেখানে পাওয়া যাবে।

বনানীর ১৭ নম্বর রোডের কামাল আতাতুর্ক টাওয়ারের ২২ নম্বর ভবনের অষ্টম ফ্লোরে এই তথ্য কেন্দ্র কাজ করবে। ০১৮৩৩৩২৪৪১৫-৬ নম্বরে ফোন করেও ২৪ ঘণ্টা তাদের তথ্য সেবা পাওয়া যাবে।

কেপিজে হেলথ কেয়ার পৃথিবীজুড়ে শতাধিক হাসপাতালের সঙ্গে সংযুক্ত রয়েছে। তার মধ্যে ২৫টি হাসপাতাল মালয়েশিয়ায়, ২০০ হাসপাতাল ইন্দোনেশিয়ায়, একটি থাইল্যান্ড ও একটি বাংলাদেশে অবস্থিত।

বাংলাদেশের গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল চার বছর ধরে বাংলাদেশে কাজ করছে বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ারের প্রতিনিধি দ্বাতিন এস ফৌজিয়াহ জামালউদ্দিন, জালিফার ইয়াসমিন বিন্তি ইব্রাহিম উপস্থিত ছিলেন।