২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর গুলিস্তানে এসআই গুলিবিদ্ধ

রাজধানীর গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এক এসআইকে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2018, 03:15 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ এসআই ওবায়দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার কথা জানান সেখানকার ফাঁড়ির এএসআই আবদুল খান।

“তার দুই হাঁটুর কাছে গুলি লেগেছে,” বলেন এএসআই আবদুল খান।  

অসাবধানতায় এক সহকর্মীর অস্ত্র থেকে বের হওয়া গুলি ওবায়দুরের হাঁটুতে লাগে বলে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনাটি মিস ফায়ারিং। পেট্রোল ইন্সপেক্টর সাইফুল ইসলামের অস্ত্র থেকে গুলি বের হলে তিনি আহত হন।”