২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের পাশে ময়লার স্তূপে মৃত নবজাতক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে ময়লার স্তূপে নবজাতক একটি কন্যা শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 11:10 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

নূর আলম নামে এক কিশোর সোমবার রাতে একটি কাপড়ের ব্যাগে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটিকে পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান।

তিনি জানান, রাত ৮টার দিকে নূর আলম শিশুটিকে নিয়ে হাসপাতালে যায়। শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হকার নূর আলম রাস্তায় ব্যাগ বিক্রি করেন। তার বাসা ঢাকার কামরাঙ্গীর চরে।