ঢাকায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ঢাকার খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক।
নিহতের নাম সিরাজুল ইসলাম (৩৫)। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে।
তিনি একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন বলে রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
