রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, সোমবার ভোরে কুড়িল লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
“আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে এলাকাবাসী জানিয়েছে। সে ফ্লাইওভারের নিচেই ঘুমাত; এলাকায় ঘুরে বেড়াত।”
ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানেো হয়েছে বলে জানান এসআই নজরুল।
