২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনব্যাপী উদযাপিত হল ‘উইমেন অব এক্সিলেন্স’

নারীদের পেশাদার জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী উদযাপিত হল ‘উইমেন অব এক্সিলেন্স ২০১৮’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 08:59 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শনিবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে উইমেন ইন লিডারশিপ (উইল) এর আয়োজন করে।

উদ্বোধনী পর্বে উইমেন ইন লিডারশিপ (উইল) এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, “নারীদেরকে তাদের অন্তর্নিহিত শক্তিতে বিশ্বাস করতে হবে। মানসিক উৎকর্ষতাই পারে নারীদের মধ্যে সেই শক্তির সঞ্চার করতে। নেতৃত্বের পথযাত্রায় নিজেদের আরও প্রতিষ্ঠিত করার জন্য নারীদের কর্তৃত্ব গ্রহণ কতে হবে।”

নারীদের নেতৃস্থানীয় ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

দেশব্যাপী নারীদের ইন্টারনেটের মাধ্যমে প্রশিক্ষণ দিতে অনুষ্ঠানে উইমেন ইন লিডারশিপ এবং এসএসডি টেকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে চারটি কী-নোট সেশন, দুইটি প্রেজেন্টেশন, দুইটি পেনেল ডিসকাশন ও তিনটি ডায়ালগ সেশনে নারীদের অন্তির্নিহিত শক্তি আবিষ্কার, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং, মানসিক বুদ্ধিমত্তা, যোগাযোগ উপস্থাপনা দক্ষতা, সেবাদানে শ্রেষ্ঠত্বের প্রকাশ, যথাযথ উদ্ভাবনী দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বে দক্ষতা শীর্ষক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ব্ক্তব্য রাখেন র‌্যাংগস গ্রুপের পরিচালক সোহানা রউফ চৌধুরী, কর্পোরেট এক্সিলেন্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব, ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান, ব্র্যাক ব্যাংক লিমিটেড এর এসভিপি ও কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি প্রধান জারা জাবিন মাহমুদ, মার্কস অ্যান্ড স্পেন্সার এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, বেঞ্চমার্ক লিমিটেডের প্রতিষ্ঠাতা আশরাফ কায়সার, ম্যাগনাম ম্যানেজমেন্ট কনসাল্টিং এর পরিচালক দেনেব লতিফ, বাংলাদেশ সরকারের কর বিভাগের ডেপুটি কমিশনার মোনালিসা শাহরিন প্রমুখ।