জঙ্গি অর্থায়নের অভিযোগে মিরপুরে ৮ এনজিওকর্মী গ্রেপ্তার
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি এনজিওর আট কর্মীকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
এই ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে 'স্মল কাইন্ডনেস বাংলাদেশ' নামের ওই এনজিওর আটজনকে তারা গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারদের অধিকাংশই একসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানালেও তাদের নাম প্রকাশ করেননি পুলিশ কর্মকর্তা মহিবুল ইসলাম।
তিনি বলেন, পুলিশের গণমাধ্যম কার্যালয় থেকে পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারদের নাম জানিয়ে দেওয়া হবে।
