২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শোকরানা মাহফিলে পেপার স্প্রেসহ দুই যুবক আটক

সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার্থীদের শোকরানা মাহফিলের প্রবেশপথে পিপার স্প্রেসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 05:34 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

রোববার সকালে উদ্যানের রমনা কালী মন্দিরের ফটক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন।

আটক যুবকদের শাহবাগ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহবাগ থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, আটকরা হলেন আবিদুর রহমান ও আব্দুল্লাহ মামুন।

উপ-কমিশনার মারুফ বলেন, জিজ্ঞাসাবাদের পর জানা যাবে, তারা কেন পেপার স্প্রে নিয়ে সেখানে গিয়েছিল।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস করায় এ মাহফিলের আয়োজন করে কওমির ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ।

এ সংস্থার চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন প্রধান অতিথি।