২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ সাংবাদিক আবদুল বাতেন আর নেই

দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবদুল বাতেন আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 05:00 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

শনিবার রাতে ঢাকার সাভারে নিজ বাসভবনে দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত প্রবীণ এই সাংবাদিক মারা যান।

বাতেনের বয়স হয়েছিল ৯২ বছর। তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক ইত্তেফাক ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আবদুল বাতেন।

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে তাকে সাভারের হেমায়েতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

সাংবাদিক বাতেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এক বিবৃতিতে আবদুল বাতেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।