২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদুৎস্পৃষ্ট হয়ে’ শোকরানা মাহফিলে আসা ছাত্রের মৃত্যু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে অংশ নিতে আসা এক মাদ্রাসা ছাত্র বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 03:20 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

সাইফুল ইসলাম নামের ২২ বছর বয়সী ওই যুবক ব্রাহ্মবাড়িয়ার ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেসকাত ফাজিলের ছাত্র ছিলেন। অন্যদের সঙ্গে তিনিও শোকরানা মাহফিলে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের কাছেই কোনোভাবে বিদুৎস্পৃষ্ট হন সাইফুল।

“তাকে হাসপাতালে আনা হলে বেলা পৌনে ১টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যারা তাকে নিয়ে এসেছিল, তারা ঘটনাটা খুব স্পষ্টভাবে কেউ বলতে পারেননি।”

সাইফুলের সঙ্গীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ওই মাদ্রাসা ছাত্রের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের ধনবাজার এলাকায়।