ভূমি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব
ভূমি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া ভূমি সংস্কার বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওএন সিদ্দীকা খানমকে পিএসসির ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।
জাতীয় যাদুঘরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী ভূমি মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন।
ওএন সিদ্দীকা খানম, এস এম আরিফ-উর-রহমান, মুনশী শাহাবুদ্দিন আহমেদ ও মো. মাকসুদুর রহমান
পিএসসির সচিব আকতারী মমতাজ গত ১৮ অক্টোবর, ভূমি সচিব আব্দুল জলিল ২০ অক্টোবর, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ২৩ অক্টোবর অবসরে গেছেন।
আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ৩১ অক্টোবর থেকে অবসরে যাবেন।
