২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক মলাটে বঙ্গবন্ধুর ৩৬৪টি দুর্লভ আলোকচিত্র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ৩৬৪টি আলোকচিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ নামের একটি বই প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 09:16 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে স্থিরচিত্র ও মৌখিক বর্ণনা (পিক্টোরিয়াল) সম্বলিত বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বইটি প্রকাশ করেছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গবেষণা প্রতিষ্ঠান জার্নির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক, জার্নির উপদেষ্টা অধ্যাপক নাসরীন আহমাদ, বইটির স্পন্সরকারী প্রতিষ্ঠান শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার খান, বইয়ের প্রধান গবেষক এবং জার্নির প্রধান নির্বাহী নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

পরিসংখ্যান ব্যুরোতে বঙ্গবন্ধুর ম্যুরাল

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) লবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবন লবিতে এটি উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।

বিবিএস কর্মকর্তারা জানান, এ ম্যুরালের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। ম্যুরালটির দুপাশে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হিসেবে টেরাকোটার নান্দনিক চিত্র শৈলী সন্নিবেশ করা হয়েছে।

বিবিএসের দাবি, সরকারি ভবনগুলোতে যত ম্যুরাল রয়েছে, এটি তারা মধ্যে এটি সবচেয়ে বড়।

উদ্বোধন অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন।

ম্যুরালটি তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন।