২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমের প্রকল্প পরিচালক নিয়োগ

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 10:57 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসি সচিবালয়ের সহকারী প্রধান মো. মাহফুজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার’  শীর্ষক প্রকল্পের ‘প্রকল্প পরিচালক ’ পদে এনআইডি উইংয়ের মহাপরিচালককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।  তিনি বিধি অনুযায়ী ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

গত ১৮ সেপ্টেম্বর  প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনা ও সংরক্ষণের প্রকল্পটি একনেকের অনুমোদন পায়। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ চলতি সময় থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত।

স্মার্ট কার্ড সংক্রান্ত আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস) প্রকল্পের পরিচালকও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, “ইভিএম প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক প্রক্রিয়াধীন রয়েছেন। আমি নতুন প্রকল্প পরিচালক না আসা পর‌্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ইভিএম ব্যবহার নিয়ে সক্ষমতা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন যে পরিসরে ব্যবহারের সিদ্ধান্ত নেবে তার জন্যে আমাদের প্রস্তুতি থাকবে।”

একাদশ সংসদ নির্বাচনে ইভিএস সীমিত আকারে ব্যবহারের দিকে ইসি এগোলেও এজন্য আইন সংশোধনের এখনও বাকি আছে।

পুরনো খবর:

ইভিএম: এবার আরপিও পাসের সুযোগ দেখছেন না আইনমন্ত্রী
ইভিএম কেনার প্রকল্প একনেকে অনুমোদন
স্মার্টকার্ড প্রকল্প: অবার্থুরের সঙ্গে ২২০ কোটি টাকায় রফা
স্মার্ট কার্ড প্রকল্পের মেয়াদ বাড়ল
ইভিএম: আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে