বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ৪৭ বল বাকি থাকতে ২৮৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে মাশরাফির দল।
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল এই মাঠে বাংলাদেশের আগের সেরা।
আগামীতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
