২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপীবাগে কাচে কেটে এক ব্যক্তির মৃত্যু

পুরান ঢাকায় নিজের ঘরে কাচে কেটে আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 01:54 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

নিহত কোয়েল (২৭) গোপীবাগ রেল লাইনের পাশের এক বাসায় থাকতেন বলে ওয়ারী থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন।

স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় গণ্ডগোলের কারণে ‘হত্যার ঘটনা ঘটে থাকতে পারে’ বলে সন্দেহের কথা বলেছেন কোয়েলের ভাই আল আমিন।

ওসি আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোলের জের ধরে ঘরের থাই গ্লাস ভেঙে কোয়েলের শরীরে লাগলে বিভিন্ন অংশ কেটে-ছিঁড়ে যায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।

“রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

ঘটনাটি হত্যা না দুর্ঘটনা সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।