জগন্নাথে ভর্তির ‘ইউনিট-৩’ এর ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের 'ইউনিট-৩' (বাণিজ্য শাখা)-এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
ইউনিট-৩ এ ৬৪৯টি আসনের বিপরীতে উত্তীর্ণ ২০০৩ জন পরীক্ষার্থীর নাম প্রকাশ হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে সব শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে তারা আগামী ২৪ অক্টোবর দুপুর ১২ টা থেকে ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ করতে পারবে।
“প্রার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে। ভর্তির পরেও শিক্ষার্থীদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ঘটবে এবং শিক্ষার্থীদেও সেটা মেনে নিতে হবে।”
নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয় পছন্দ করতে না পারলে কোনো বিষয়ে ভর্তির জন্য বিবেচনা করার আর কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
