২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ইলেকট্রিক কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরায় একটি ইলেকট্রিক পণ্যের কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2018, 04:04 PM

Updated : 19 Aug 2022, 02:46 PM

সোমবার দুপুর দেড়টার দিকে উত্তরখানে লাগা এই আগুন দেড়ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন, এলইডি বৈদ্যুতিক বাল্বের কারখানায় আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেন হাসান।

এদিকে সোমবার দুপুর আড়াইটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় একটি পোশাক কারখানায় বৈদ্যুতিক গোলযোগে আগুন লেগেছিল জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভায়।

এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।