২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2018, 12:46 PM

Updated : 08 Apr 2022, 07:11 PM

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের কাছে এ ঘটনা ঘটে বলে ভাটারা থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন।

এই দুর্ঘটনায় নিহত আতিক (১১) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যমুনা ফিউচার পার্কের কাছাকাছি এলাকায় একটি বাস আতিককে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আতিক ছুটিতে ছিল। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রগতি সরণি এলাকায় গিয়েছিল সে।