২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব প্রতিরোধে ডয়চে-ভেলে-আরটিভির যৌথ কর্মশালা

সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ো খবর বা গুজব সনাক্ত ও  এ বিষয়ে সচেতনতা তৈরিতে চলছে পাঁচ দিনের কর্মশালা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 10:29 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

সোমবার আরটিভির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিডিয়া ভবনে পাঁচ দিনের এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আরটিভি অনলাইনের প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমান।

জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে (ডিডব্লিউ) ও  দেশীয় সম্প্রচারমাধ্যম আরটিভি  যৌথভাবে সোশাল মিডিয়া ট্রেনিং: ফেইক নিউজ, ভেরিফিকেশন অ্যান্ড কমিউনিটি ম্যানেজমেন্ট' শীর্ষক কর্মশালাটি আয়োজন করে।
দেশের বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং প্রচার মাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে  এই কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন  ডয়চে ভেলের প্রশিক্ষক জেসি উইনগার্ড।

কর্মশালার শেষ দিন শুক্রবারে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আশিক রহমান বলেন, “সাংবাদিকতার মান উন্নয়ন ও দক্ষ সংবাদকর্মী গড়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম চলবে।”