২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউবিতে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

সড়ক নিরাপত্তা বিষয়ক একটি শিক্ষার্থী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 10:28 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

রোববার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সিইউবি এর 'সোশ্যাল সার্ভিস ক্লাব' ও 'নিরাপদ সড়ক চাই (নিসচা)' এর যৌথ উদ্যোগে দুই ঘণ্টার এই কর্মশালাটি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইলিয়াস কাঞ্চন শিক্ষার্থীদের সামনে সচেতনতামূলক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে সড়কে চলাচলের ক্ষেত্রে তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় নিসচা পরিচালিত প্রামাণ্যচিত্র ও প্রতিবেদন প্রদর্শিত হয় এবং সিইউবিতে 'নিরাপদ সড়ক চাই' এর একটি কমিটি গঠনের সিদ্ধান্তও হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইউবির উপাচার্য ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। উপস্থিত ছিলেন নিসচা'র মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুলি কাজী এবং সিইউবি'র রেজিস্ট্রার মো. আসাদুজ্জামান সুবহানি।