২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মাহবুবের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 09:07 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

সোমবার বিকালে গণভবনে মাহবুবুর রহমানের স্ত্রী আলেয়া ফেরদৌসী অনুদানের চেক গ্রহণ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে আক্রান্ত মাহবুবুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন।