২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে মন্ত্রিসভার অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 06:15 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববারের ফাইনালে নেপালের বিপক্ষে ১-০ গোল জেতে বাংলাদেশ।

পুরনো খবর:

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা