২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

সাবেক খেলোয়াড়, অভিনেতা, সাহিত্যিক এবং বিএনপি-জামায়াত জোটের সহিংসতায় গুরুতর আহত নেতাকর্মীসহ ১২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 04:36 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ে রোববার সকালে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন মুন্না, হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান এবং জুম্মন লুসাইয়ের স্ত্রী পুইই লুসাই, অভিনেতা সারওয়ার উদ্দিন ড্যানিরাজ, কবি ও আলোকচিত্রী বিল্লাল হোসেন, ফটিকছড়িতে বিএনপি-জামায়াতের সহিংসতায় আহত জামাল পাশা এবং চাঁপাইনবাবগঞ্জের মোসাম্মৎ নুরজাহানের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য এক কোটি ৮২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।