২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবৃত্তির আসর ‘কবিতার কথা’

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গন শুক্রবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করে আবৃত্তির আসর ‘কবিতার কথা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2018, 10:05 PM

Updated : 19 Aug 2022, 02:41 PM

দলের তিন নিয়মিত শিল্পী ইমরুন নাহার ইমু, নুৎফা বিনতে রব্বানী ও ডলি দাসের সঙ্গে আসরে অতিথি হিসেবে আবৃত্তি করেন সৈয়দ শহীদুল ইসলাম নাজু, মাহফুজ মাসুম।

ইমরান নাহার ইমু আবৃত্তি করেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘আমি সেই অভিমান’, রফিক আজাদের ‘যদি ভালোবাসা পাই’, ঋতুপর্ণ ঘোষের ‘দহনের চিঠি’, নির্মলেন্দু গুণের ‘প্রথম অতিথি’।         

নুৎফা বিনতে রব্বানী আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ইচ্ছামতি’ ও ‘কুয়ার ধারে’, নির্মলেন্দু গুণের ‘কাশবনে বৃষ্টি’, আদিত্য অনিকের ‘লবণ’, সব্যসাচী দেবের ‘চন্ডালিকা’, শহীদ মেহেরুন্নেসার ‘জনতা জেগেছে’ কবিতাগুলো।       

ডলি দাস আবৃত্তি করেন আবু জাফর ওবায়দুল্লাহ ‘খাঁচার ভিতর অচিন পাখি’, মদিনা খাতুনের ‘একজন মায়ের চিঠি’, আবু হেনা মোস্তফা কামালের ‘নিষিদ্ধ গোলাপ’, নীলিমা ইব্রাহিমের ‘আমি বীরাঙ্গনা বলছি’র নির্বাচিত অংশ।

সৈয়দ শহীদুল ইসলাম নাজু আবৃত্তি করেন জীবনানন্দ দাসের ‘সহজ’, খোন্দকার আশরাফ হোসেন আবৃত্তি করেন ‘হোরেশিওর প্রতি হ্যামলেট’, সুকান্ত ভট্টাচার্যের ‘প্রিয়তমাসু’।

মাহফুজ মাসুম আবৃত্তি করেন শুভ দাশগুপ্তের ‘পুতুল’, ভাস্বর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’, জীবনানন্দ দাসের ‘লোকেন বোসের জার্নাল’,     নির্মলেন্দু গুণের ‘ফিরে এসো নিরঞ্জন’, হুমায়ূন আজাদের ‘খোকনের সানগ্লাস’।

বাকশিল্পাঙ্গনের সভাপতি নাসির উদ্দিন এই আয়োজনটি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবৃত্তির আসরে শিল্পীর সঙ্গে দর্শকের মিথস্ক্রিয়া আরো গভীর করতে আমাদের এই আয়োজন।”

শুরু হল এশিয়ান থিয়েটার সামিট

বাংলাদেশসহ সাত দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে তিনদিনের এশিয়ান থিয়েটার সামিট।

ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশন- আইয়াটার এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও শিল্পকলা একাডেমির আয়োজনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উদ্বোধনী আয়োজনে অংশ নেন নাট্যজন আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন সিঙ্গাপুরের চাইনিজ অপেরা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক  চুয়া সু পং, জাপানের অধ্যাপক ইয়াসু নাগাতা, হংকংয়ের চান কাম কুয়েন, চীনের চেন ইয়া জিন ও কোয়াও জিংপিং, ভারতের রবিজিতা গোগোই, ফিলিপাইনের অধ্যাপক জিমি ফং এবং ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে মোহাম্মদ কাজেম কাহ্দোহি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অমানবিক কর্মকাণ্ডের বিপরীতে মঞ্চ নাটককে আরও বেশি শক্তিশালী করার পাশাপাশি এশীয় অঞ্চলের দেশগুলোর নাট্যদলগুলোর মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করতে একযোগে কাজ করবেন বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনভর নানা অধিবেশনে নিজ নিজ দেশের নাট্যচর্চার ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন দেশ বিদেশের নাট্যব্যক্তিত্বরা।