২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ কেজি সোনাসহ পাঁচজন আটক

ঢাকার মানিকগঞ্জ থেকে ৪৩ কেজি সোনাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 09:23 PM

Updated : 19 Aug 2022, 02:41 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তাররা হলেন- ইয়াহিয়া আমিন (৪৩), শেখ আমিনুর রহমান (৩৭), মো. মনিরুজ্জামন রনি (৩৫), শেখ জাহিদুল ইসলাম (৩৩) ও জহিরুল ইসলাম তারেক (২৮)।

বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কের তরা সেতুর কাছ থেকে সোনাসহ তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সোনার চালান নিয়ে একটি পাচারকারী দল বাসে করে বেনাপোলে যাচ্ছে খবর পেয়ে র‌্যাব-২ এ একটি দল অভিযান চালায়।

“তরা সেতুর কাছে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই পাঁচজন গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কৌশলে লুকানো ২৫৮টি সোনার বার পাওয়া যায়।”

উদ্ধার সোনার ওজন ৪৩ কেজি; আনুমানিক বাজার দর ১৮ কোটি টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব বলছে, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানে জড়িত। সীমান্ত দিয়ে তারা সোনার চালান পাচার করে আসছিল।