২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা পঞ্চমবারের মত আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৮।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 07:16 PM

Updated : 19 Aug 2022, 02:41 PM

‘নবায়নযোগ্য শক্তির সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কর্মকাণ্ডে তরুণদের উদ্বুদ্ধ করণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪-৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেবেন। অংশগ্রহণকারীরা ছয়টি কমিটিতে নির্দিষ্ট আলোচ্যসূচি অনুযায়ী আন্তর্জাতিক বিষয় আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছবেন।

কমিটিগুলো হচ্ছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রেস।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টায় কমিটি সেশন শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। চতুর্থ দিন সাধারণ পরিষদে রেজুলেশন পাস করা হবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার দেওয়া হবে।

জাতিসংঘ কর্তৃক সমর্থিত এই সম্মেলনের স্ট্রাট্রেজিক পার্টনার হিসেবে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নলেজ পার্টনার হিসেবে আছে ইউএনআইসি (ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার), সিএমএস, বেভারেজ পার্টনার একমি, অনলাইন মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ইত্তেফাক।