রাজধানীতে চার মণ গাঁজা জব্দ
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মণ গাঁজাসহ বিভিন্ন মাদক জব্দ করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় এ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ১৫৯ কেজি গাঁজা, ১০৪৫টি ইয়াবা, ২৩৪৬ পুরিয়া হেরোইন এবং ৪৪ কেজি খাত জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।
