২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট বিচারকের দপ্তর বদল

জেলা জজ ও সমাপর্যায়ের আটজন বিচার বিভাগীয় কর্মকর্তার দপ্তর বদলে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 01:29 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ রোববার এক আদেশের বলেছে, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে’ এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাঙ্গামাটির জেলা জজ মোহাম্মদ কাউসারকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে গোপালগঞ্জের জেলা জজ মো. দলিল উদ্দিনকে রাঙ্গামাটির জেলা জজ পদে বদলি করা হয়েছে।

নাটোরের জেলা জজ মো. রেজাউল করিমকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবং সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানকে নাটোরের জেলা জজ করা হয়েছে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. হাসানুল ইসলামকে ব্রাহ্মণবাড়ীয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবং ব্রাহ্মণবাড়ীয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এস এম জিয়াউর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে।

খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসাকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক অমিত কুমার দে-কে গোপালগঞ্জের জেলা জজ বদলি করা হয়েছে।